কেন একজন ESL Teacher-এর জন্য TESOL Training জরুরি?
কেন একজন ESL Teacher-এর জন্য TESOL Training জরুরি?
আমি প্রায়ই একটা প্রশ্ন শুনি —
“স্যার, আমি তো ইংরেজি জানি। তাহলে আবার TESOL Training কেন করবো?” বা আমারতো IELTS Score আছে এটা দিয়েই তো শিক্ষকতা করতে পারছি।”
প্রশ্নটা খুবই স্বাভাবিক। কারণ আমাদের দেশে এখনো অনেকেই মনে করেন, English ভালো বলতে পারলেই একজন ভালো English Teacher হওয়া যায়। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন।
একজন মানুষ English জানতেই পারেন। কিন্তু English “শেখানো” সম্পূর্ণ আলাদা একটি skill। আর এই জায়গাতেই TESOL Training-এর প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি।
TESOL মূলত একজন শিক্ষককে শেখায় —
কিভাবে English language কে এমনভাবে teach করতে হয়, যাতে একজন learner ভয় না পায়, confused না হয়, বরং ধীরে ধীরে confident হয়ে ওঠে।
আমি ব্যক্তিগতভাবে অনেক teacher-কে দেখেছি যারা grammar খুব ভালো জানেন, vocabulary-ও শক্তিশালী; কিন্তু classroom manage করতে পারেন না। অনেকেই students-দের engage রাখতে পারেন না। কেউ কেউ আবার speaking class-কে lecture class বানিয়ে ফেলেন। এর কারণ তারা language জানেন, কিন্তু language teaching methodology জানেন না।
TESOL Training একজন teacher-কে শুধু theory শেখায় না; বরং classroom-এর বাস্তব সমস্যা handle করতে শেখায়।
যেমনঃ
✔ কিভাবে weak student-কে motivate করতে হয়
✔ কিভাবে speaking activity conduct করতে হয়
✔ কিভাবে students-এর mistakes correct করতে হয় without demotivating them
✔ কিভাবে lesson plan তৈরি করতে হয়
✔ কিভাবে communicative classroom তৈরি করতে হয়
✔ কিভাবে pronunciation, listening, reading, writing skill আলাদা আলাদা teach করতে হয়
বাংলাদেশের অনেক English teacher এখনো GTM (Grammar Translation Method)-এর মধ্যে সীমাবদ্ধ। ফলে students grammar জানলেও communicate করতে পারে না। TESOL Training একজন teacher-কে modern teaching approaches সম্পর্কে practical understanding দেয়।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো —
বর্তমানে ESL Industry শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নেই। Online teaching, International school, EdTech platform, corporate training — সব জায়গাতেই trained teacher-এর demand বাড়ছে। এখন অনেক প্রতিষ্ঠান শুধু English fluency দেখে না; তারা দেখে teacher professionally trained কিনা।
বিশ্বের বিভিন্ন দেশে ESL Teacher হিসেবে কাজ করতে চাইলে TESOL, TEFL বা CELTA ধরনের certification অনেক সময় বড় advantage তৈরি করে।
আমি সবসময় একটা কথা বলি —
“Good English does not automatically make a good English teacher.”
একজন doctor যেমন surgery শেখার জন্য training নেয়, একজন pilot যেমন flying training নেয়, ঠিক তেমনি একজন English teacher-এরও professional teaching training দরকার।
Teaching একটি profession। আর professional profession-এর জন্য professional training প্রয়োজন।
বিশেষ করে যারা IELTS, Spoken English, Kids English, Business English বা online teaching sector-এ long-term career গড়তে চান, তাদের জন্য TESOL Training সত্যিই game changer হতে পারে।
অনেকেই ভাবেন TESOL মানে শুধু certificate নেওয়া। আসলে না।
সঠিক training একজন teacher-এর mindset বদলে দেয়। Teaching-এর প্রতি approach বদলে দেয়। একজন teacher তখন শুধু “পড়ান” না; তিনি students-এর learning journey guide করেন।
সবশেষে একটা কথা —
আমাদের দেশে skilled English teacher-এর অভাব এখনো অনেক বেশি। কিন্তু future-এ trained ESL Teacher-এর demand আরো বাড়বে। তাই যারা এই profession-এ নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে চান, তাদের এখন থেকেই professionally develop হওয়া জরুরি।
— মোঃ সাখাওয়াত হোসেন, CEO & Founder, TalentHut TESOL Academy.
MA (ELT), MBA (Marketing), MA (English Lterature)
TESOL trainer, Westminster College London, UK.
#TESOL #ESLTeacher #EnglishTeacher #IELTSTrainer #TeacherTraining #TESOLBangladesh #ELT #SpokenEnglish #EnglishTeaching #TeacherDevelopment #OnlineTeaching #TESOLCourse #CELTA #TEFL #BangladeshTeachers #IELTS #TeachingCareer #EnglishLanguageTeaching #ProfessionalTeacher #TalentHut